প্রবাস

ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার নির্বাচিত হলেন অ্যাটর্নি মঈন চৌধুরী

নিউইয়র্ক প্রতিনিধি: অ্যাটর্নি মঈন চৌধুরী ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার পদে নির্বাচিত হয়েছেন। গেল ১১ জুলাই কুইন্স কাউন্টি ডেমোক্রেটিক পার্টির দ্বি বার্ষিক সম্মেলন কুইন্স ভিলেজের অন্টুমস পার্টি হলে অনুষ্ঠিত এক সম্মেলনে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচনে নির্বাচিত অ্যাসেম্বলিম্যান ও ডিস্ট্রিক্ট লিডারদেরকে অভিনন্দন জানানো হয়। এ সম্মেলনে সভাপতিত্ব করেন ডেমোক্রেটিক পার্টির কুইন্স কাউন্টির চেয়ারম্যান মাননীয় কনগ্রেসম্যান গ্রেগরি মিক্স।

কুইন্স কাউন্টি এক্সিকিউটিভ কমিটির সকল ডিস্ট্রিক্ট লিডারদের উপস্থিতিতে সাবেক কাউন্সিলওমেন ক্যারেন কোওয়াসকির প্রস্তাবের ভিত্তিতে অ্যাটর্নী মঈন চৌধুরীসহ অন্যান্য সকল ডিস্ট্রিক্ট লিডারদের প্রত্যক্ষভোটে সর্বসম্মতিক্রমে কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সকে আগামী দুই বছরের জন্য কুইন্স কাউন্টি ডেমেক্রেটিক পার্টির চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয়।

দ্বিতীয় পর্বে নবনির্বাচিত চেয়ারম্যান কনগ্রেসম্যান গ্রেগরি মিক্সের প্রস্তাবের প্রেক্ষিতে উপস্থিত সকল ডিস্ট্রিক্ট লিডারদের প্রত্যক্ষ ভোটে সর্বসম্মতিক্রমে অ্যাটর্নি মঈন চৌধুরীকে আগামী দুই বছরের জন্য কুইন্স কাউন্টি ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ পদে পুনঃনির্বাচিত করা হয়।

উল্লেখ্য, অ্যাটর্নি মঈন চৌধুরী ২০১৬ সাল থেকে সমগ্র কুইন্স কাউন্টির ডেমক্রেটিক পার্টি ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension