আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

মার্কিন জাহাজ আটকের হুমকি ইরানের

যুক্তরাষ্ট্র ইরানের কোনো জাহাজ আটক করলে পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন জাহাজ আটকের হুমকি দিয়েছে তেহরান।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামাজান শরিফ সোমবার এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রকে হুশিয়ারি দেন।খবর ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজের।

রামাজান শরিফ আরও বলেন, ইরান যে গোটা অঞ্চলে এক বড় শক্তি হতে যাচ্ছে তা সব দেশই বুঝতে পেরেছে। তারা আমেরিকার অক্ষমতাও ধরতে পেরেছে।

এখন এই অঞ্চলের দেশগুলো মনে করে পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাইরের শক্তির দরকার নেই। পারস্য উপসাগরীয় দেশগুলোই এই নিরাপত্তা নিশ্চিত করবে।

তিনি বলেন, ইউরোপের দেশগুলোতে কেন কুরআন অবমান করা হচ্ছে? এর কারণ হলো তারা ইসলাম ধর্মকে উগ্র ও অমানবিক হিসেবে তুলে ধরতে চায়।

জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএস সৃষ্টির পেছনেও তাদের একই উদ্দেশ্য কাজ করেছে। আইএস প্রতিষ্ঠার আগে পাশ্চাত্যে ইসলাম ধর্মের প্রতি মানুষের আকর্ষণ ও আগ্রহ দেখে পাশ্চাত্যের সাম্রাজ্যবাদী নেতারা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছিল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension