প্রবাস

আটলান্টিক সিটিতে প্রবাসীদের বর্ষ বরণ

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: বিশ্ববাসীর মতো যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বসবাসরত প্রবাসীরাও ‘খৃষ্টীয় নববর্ষ -২০২২’ বরণ করেছে। ক্যাসিনো শহর হিসাবে খ্যাত আটলান্টিক সিটির বিখ্যাত ক্যাসিনোসমূহ নানা বর্ণিল আয়োজনে নতুন বছরকে বরন করে।

প্রবাসীরা এসব আয়োজনে পরিবার পরিজন নিয়ে অংশগ্রহণ করে। অনেক প্রবাসী নিজেদের গৃহকোণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। সেসব অনুষ্ঠানে পরিবার ও বন্ধু মিলে আনন্দ উৎসবে মেতে ওঠে।

ঘড়ির কাঁটা রাত বারোটা ছুঁতেই সবাই ভেঁপু বাজিয়ে, উল্লাসধ্বনি করে নতুন বছরকে সুস্বাগত জানায়। রাত নয়টা থেকেই আটলান্টিক মহাসাগরের সৈকত জুড়ে আরম্ভ হয়ে যায় চোখ জুড়ানো আতশবাজি পোড়ানোর উৎসব। প্রবাসীরা তীব্র শীত উপেক্ষা করে নয়নাভিরাম আতশবাজি পোড়ানোর দৃশ্য অবলোকন করে।

সময়ের সাথে পাল্লা দিয়ে এক সময় নিভে আসে বর্ষবরনের আনন্দ আলো। সকলের প্রত্যাশা নতুন বছর বয়ে আনবে সবার জন্য সুখ ও সমৃদ্ধি ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension