প্রবাস

আটলান্টিক সিটিতে শারদোৎসব

আটলান্টিক সিটি, নিউ জারসি থেকে: শারদোৎসবের বার্তা পেয়ে নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির প্রবাসী বাঙালী হিন্দু ধর্মাবলম্বীরা মেতে ছিলেন দুর্গোৎসবের হরেক আয়োজনে। সিটির উত্তর ফ্লোরিডা এভিনিউতে অবস্থিত প্রবাসী হিন্দুদের মন্দিরে গত মঙ্গলবার (৮ অক্টোবর) থেকে শারদীয় দুর্গোৎসব শুরু হয়ে শেষ হয় শনিবার। দুর্গোৎসবে তিথি মতে পূজার যাবতীয় শাস্ত্রীয় কর্মযজ্ঞ সম্পাদন করা হয়।

শারদোৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল পূজার্চনা, আরতি, প্রবাস প্রজন্মের সংগীত ও নৃত্য পরিবেশনা, ধর্মসভা, আয়োজক সংগঠনের সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, পুঁথি পাঠ,কীর্তন, সিঁদুর খেলা ও মহাপ্রসাদ বিতরণ।

আয়োজক সংগঠনের সাংস্কৃতিক সম্পাদিকা নিবেদিতা ভট্টাচার্যর সার্বিক তত্ত্বাবধানে শারদোৎসবে প্রবাস প্রজন্মের শিশু-কিশোররা পরিবেশন করে বিভিন্ন অনুষ্ঠান।

আবালবৃদ্ধবনিতার বাহারি সাজ ও নয়নাভিরাম পোশাক-আশাকে দুর্গোৎসব প্রাঙ্গণে প্রবাসী হিন্দুদের সব পথ এসে যেন মিশেছিল। সকলে সারাক্ষণ মেতে ছিলেন আনন্দযজ্ঞে।

দুর্গাপূজার এই কয়েকটি দিন আটলান্টিক সিটির প্রবাসী হিন্দুরা মেতে ছিলেন অনাবিল আনন্দে। আনন্দলোকের মঙ্গলালোকে অন্যরকম অনুভূতি আর ভিন্নতর ভালোবাসায় উদ্বেলিত হোক সকল প্রবাসী হিন্দুর মন-প্রাণ, এই ছিল সবার অন্তরের কামনা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension