ভারত

করোনা সংক্রমণ ভারতে কোটি ছাড়াল

করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণে বিশ্বে দ্বিতীয় দেশ হিসেবে ভারত কোটির অঙ্ক পার করেছে। এর আগে কেবল যুক্তরাষ্ট্র এই কোটি সংক্রমণের তালিকায় ছিল।

ওয়ার্ল্ড-ও-মিটারের শনিবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে করোনায় মোট সংক্রমিত ১ কোটি ৪ হাজার ৮২৫ জন। মারা গেছেন ১ লাখ ৪৫ হাজার ১৭১ জন।

অবশ্য দেশটিতে দৈনিক সংক্রমণ কমে এসেছে। বুধবার সংখ্যাটি ১৮ হাজারে নেমে আসলেও শুক্রবার তা প্রায় ২৭ হাজারে গিয়ে ঠেকে। একসময় দক্ষিণ এশিয়ার দেশটিতে লাখে গিয়ে ঠেকেছিল সংক্রমণ।

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ২৬ হাজার ৯৯১ জন সংক্রমিত হয়েছে। একই সময়ে মারা গেছে ৩৪২ জন।

এদিকে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায়ও সংক্রমণ আড়াই লাখের বেশী ছিল। দেশটিতে নতুন করে প্রায় ২ লাখ সাড়ে ৫৪ হাজারের মতো আক্রান্ত হয়েছে। একই সময়ে মারা গেছে ২ হাজার ৭৯৪ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট ১ কোটি ৭৮ লাখ ৮৮ হাজারের বেশী মানুষ সংক্রমিত হয়েছে। মারা গেছে প্রায় ৩ লাখ ২১ হাজার মানুষ।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে ৭ লাখ সাড়ে ১৬ হাজারের মতো সংক্রমিত হয়েছে। একই সময়ে মারা গেছে ১২ হাজার ৩৪১ জন।

করোনার মোট বৈশ্বিক সংক্রমণ ৭ কোটি ৬০ লাখ ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছে ১৬ লাখ ৮১ হাজারের বেশি মানুষ। সুস্থ হয়ে উঠেছেন ৫ কোটি ৩২ লাখ সাড়ে ৭৫ হাজারের বেশী।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension