
দেয়াল নির্মাণ নিয়ে উত্তাল বিশ্বভারতী
পশ্চিমবঙ্গের বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল তাদের খোলা মাঠটিতে দেয়াল তুলবেন। ইট-সুরকি এনে শুরু করে দেওয়া হয় দেয়াল নির্মাণের কাজ। নির্মাণ কাজের জন্য পাশেই তাবু টাঙিয়ে তৈরি করা হয় অস্থায়ী একটি স্থাপনা।
কিন্তু স্থানীয়রা এই দেয়াল তোলার পক্ষে নন। সোমবার সকালে প্রায় হাজার তিনেক স্থানীয় অধিবাসী হামলা করেন সেখানে। তারা দেয়াল তোলার সামগ্রী থেকে শুরু করে ভেঙে গুঁড়িয়ে দেন অস্থায়ী স্থাপনাও। ইট, বালু, চেয়ার, ফ্যান কোনটিই বাদ যায় নি ভাঙচুর থেকে।
জানা গেছে, যে মাঠটিতে দেয়াল বানাবার সিদ্ধান্ত হয়েছে সেটি স্থানীয়রাও অনেক বছর ধরে ব্যবহার করে আসছেন। এতে বিশ্ববিদ্যালয়ের কোনও ক্ষতিও হচ্ছে না। এখানেই নিয়মিত আয়োজন করা হয় ঐতিহ্যবাহী পৌষ মেলা। সেখানে চলে সবার অবাধ বিচরণ। স্থানীয় অধিবাসীরা মনে করছে, দেয়াল দিয়ে মাঠটিকে কুক্ষিগত করতে চেয়েছে। সে কারণেই তারা দেয়াল নির্মাণের বিরোধিতা করে হামলা করা হয়েছে।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও দেয়াল নির্মাণের পক্ষে নয় বলে জানা গেছে। তারাও চায় মাঠটি স্থানীয়রাও ব্যবহার করুক। আয়োজিত হোক ঐতিহ্যবাহী পৌষ মেলা। দেয়াল তুলে এখানে কনক্রিটের জঞ্জাল তৈরি করার কোনও অর্থ দেখছেন না ছাত্রছাত্রীরা।
এদিকে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্র-ছাত্রীরা এটার বিরোধিতা করেছেন। তারা দাবী জানিয়েছেন দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার।❐
টাইমস অব ইন্ডিয়া



