আন্তর্জাতিক

মালয়েশিয়ায় করোনার নতুন প্রজাতি, ১০ গুণ বেশি ছোঁয়াচে!

করোনাভাইরাসের ভ্যাকসিন উদ্ভাবনের খবরে বিশ্ববাসী যখন আশার আলো দেখছে তখনই এ ভাইরাস নিয়ে নতুন শঙ্কার কথা জানালো মালয়েশিয়া।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, সম্প্রতি নভেল করোনাভাইরাসের নতুন একটি প্রজাতির সন্ধান পেয়েছেন তারা, যা নাকি আক্ষরিক অর্থেই ‘সুপার স্প্রেডার’। করোনার চেয়ে ১০ গুণ ছোঁয়াচে এ প্রজাতির ভাইরাস।

মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি জেনারেল নুর হিশাম আবদুল্লা শনিবার তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘সদ্য খোঁজ মেলা ‘ডি৬১৪জি’ নামের এই নতুন প্রজাতির ভাইরাসটি ১০ গুণ বেশি ছোঁয়াচে।

শুধু মালয়েশিয়া নয়, ইউরোপ-আমেরিকাতেও নতুন এই প্রজাতির অস্তিত্ব মিলেছে বলে দাবী বিজ্ঞানীদের।

যার অর্থ, করোনা ভ্যাকসিন নিয়ে এতদিনের পরীক্ষা-নিরীক্ষা প্রায় বিফলে যাওয়ার জো হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন আবদুল্লা।

তার দাবী, সম্ভাবনাময় সব ভ্যাকসিন ক্যান্ডিডেটই এই নতুন প্রজাতির করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অক্ষম প্রমাণিত হতে পারে।

যদিও মালয়েশিয়ার এই দাবী ঘিরে এখনই তেমন আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

তাদের দাবী, এই প্রজাতিটি যে অনেক গুণ বেশি সংক্রামক, এখনও পর্যন্ত তার কোনও প্রমাণ মেলে নি।

সেল প্রেস নামের একটি বায়োমেডিক্যাল জার্নালেও লেখা হয়েছে, করোনাভাইরাসের এই নতুন মিউটেশন সম্ভাব্য প্রতিষেধকের কার্যকারিতায় কোনও রকম প্রভাব না-ও ফেলতে পারে।

তবু আশঙ্কা থাকছেই। মালয়েশিয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, অন্তত দু’টি ক্লাস্টারে ‘ডি৬১৪জি’ সংক্রমণের তিনটি ঘটনা পাওয়া গেছে। যাদের মধ্যে সম্প্রতি ভারত থেকে ফিরে আসা এক মালয়েশিয় রেস্তোরাঁ মালিকও রয়েছেন।

ফিলিপিন ফেরত দুজনও এই নতুন প্রজাতির ভাইরাসে সংক্রমিত বলে দাবী তাদের। তাই হু আশ্বস্ত করতে চাইলেও নতুন বিপদের গন্ধ পাচ্ছে ভারতসহ বেশ কিছু দেশ।

মালয়েশীয় প্রশাসন দেশবাসীর উদ্দেশে বলেছে, এই ভাইরাসের পরিবর্তিত প্রজাতির সংক্রমণ থেকে বাঁচতে আরও সচেতন হতে হবে।❐

টাইমস্‌ অব ইন্ডিয়া

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension