প্রবাস

নিউ ইয়র্কে জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা

নিউ ইয়র্কে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা সংগঠনের প্রয়াত মহাসচিব সাবেক মন্ত্রী ও ডাকসুর জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলুর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভার আয়োজন করে।

সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ শে সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের প্রিমিয়াম রেস্টুরেন্টে এ স্মরণ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্দা হাজী আবদুর রহমান। পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু। সভায় উপস্থিত ছিলেন জাপার উপদেষ্টা সাবেক কমিশনার মোহাম্মদ আলী, সিনিয়র সহ সভাপতি জসিম চৌধুরী, সহ সভাপতি অ্যাডভোকেট হারিস উদ্দিন আহমেদ, সহ সভাপতি ডা. মোহাম্মদ সেলিম, যুগ্ন সাংগঠনিক সম্পাদক মীর জাকির, মহিলা সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী, যুব সম্পাদক শফিউল আলম, যুগ্ন দপ্তর আবদুল মোতালেব, সদস্য হাসান আলী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension