প্রবাস

নিউ ইয়র্ক উদীচীর বর্ষবরণ

৩০ এপ্রিল রোববার ছিল উদীচী যুক্তরাষ্ট্রের পহেলা বৈশাখ শুভ নববর্ষ ১৪৩০ উদযাপন। উদীচীর পহেলা বৈশাখ উদযাপনে প্রবাসে সবচেয়ে বড় আয়োজন বরাবর হয়ে এসেছে। নাচে-গানে-আনন্দে ভরপুর, বাঙালি আহারে ভোজনে মুখরোচক একটি অনুষ্ঠান। অনেকে সেটাকে প্রবাসে ছোট্ট বাংলাদেশ, কেউ কেউ সেটাকে প্রবাসে বটমূলের বৈশাখ ইত্যাদি নানা অভিধায় অভিসিক্ত করেছেন।

একসময় বিরাট বটগ্রাছ তৈরির মাধ্যমে তারও প্রতিবিম্ব দেখা গেছে। কিন্তু কোভিড-১৯এর কারণে বিগত বছর তিনেক উদীচী ঐতিহ্যগত ভাবে বিরাট আকারে পহেলা বৈশাখ অনুষ্ঠান উদযাপন করতে পারেনি। দীর্ঘদিন পর এবার যখন করার উদ্যোগ নেওয়া হয়েছে, যথাসময়ে রমজান থাকায় নতুন সমস্যা দেখা দেয়। তার মধ্যে আবার হল ও স্থান নির্ধারণও সমস্যা হয়ে দাঁড়ায়। অবশেষে ২০ এপ্রিল রোববার জ্যামাইকার আশা হলে উদীচী পহেলা বৈশাখ উদযাপন করে। একনাগাড়ে বৃষ্টি ও ঠান্ডার মধ্যেও অপ্রত্যাশিত প্রবাসীদের উপস্থিতিতে ছিল অনুষ্ঠানের আয়োজন।

অনুষ্ঠানের সূচনা করেন উদীচী যুক্তরাষ্ট্রের সভাপতি সুব্রত বিশ্বাস। বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আলীম উদ্দীন, সহসভাপতি শরিফ সরকার, সাংস্কৃতিক সম্পাদক ক্লারা রোজারিও। তারপর উদীচী শিল্পীগোষ্ঠীর দলীয় গান এবং এসো হে বৈশাখ রবীঠাকুরের গানের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। নাচ-গান-কবিতা আবৃতিতে আনন্দে ভরপুর ছিল অনুষ্ঠানটি। বৃষ্টির কারণে বিরাট আয়োজনের মঙ্গল শোভাযাত্রাটি বাহিরে করা সম্ভব হয়নি। তবে হলের পাশে সীমিত আকারে করে নিয়ম রক্ষা করা হয়েছে।

সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুর আগে পিঠা উৎসব উপস্থিত জনসমাজের জন্য উপভোগ্য ছিল। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে যথারীতি ঘরে তৈরি পহেলা বৈশাখের আলু,বেগুন,সুটকি,কচুর ভর্তা সহ নানা স্বাদের বাঙালি খাবার পরিবেশন করা হয়। তিন বছর পর দর্শক শ্রোতাদের উদীচীর ঐতিহ্যগত পহেলা বৈশাখ চরম বৈরি আবহাওয়ার মধ্যে বিপুল সংখ্যক উপস্থিত দর্শক শ্রোতাদের আবার নতুন আনন্দে উদ্বেলিত করেছে বলেই ধারণা করা যায়।

নাচে-গানে যারা অংশ নিয়েছেন তারা হলেন-রফিকুল ইসলাম, আশীষ রায়, প্রবীর দাশ, সুলেখা পাল, ক্লারা রোজারিও, লিলি মজুমদার, ফুলু রায় চৌধুরী, স্নিগ্ধা আচার্য, সুপর্ণা সরকার, মুনমুন সাহা, রাবেয়া আক্তার। নাচে-সিথিয়া রিয়া, অনিন্দিতা ভট্টচার্য, দেবস্মিতা চৌধুরী, রাউওশী বিশ্বাস, শিশু শিল্পী প্রজ্হাত্মত সাহা, পূর্ণাত্তম সাহা, সুদীপ্তা ধর, আদৃতা ধর, শিবাদিত্য দত্ত, দেবাদিত্য দত্ত, পারমিতা রায় ও ন্যিশাত হাস।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension