প্রধান খবরবাংলাদেশ

বরাদ্দ বাসায় না থাকলে ভাড়া বন্ধ: প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, সরকারি কর্মকর্তাদের তাদের জন্য বরাদ্দ করা বাসায় না থাকলে বাসাভাড়া ভাতা পাবেন না।

প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারি কর্মকর্তাদের তাদের জন্য তৈরি করা বাসাতেই থাকতে হবে। বাসা বরাদ্দ নিয়ে যদি কোনো কর্মকর্তা সেখানে না থাকেন, তাহলে ওই কর্মকর্তা বাসাভাড়া ভাতা পাবেন না।’

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

বৈঠক শেষে পরিকল্পনাসচিব আসাদুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন।

আসাদুল ইসলাম বলেন, ‘সরকারি কর্মকর্তাদের জন্য নির্ধারিত বাসা রয়েছে। শিক্ষক, চিকিৎসকসহ অন্য কর্মকর্তা-কর্মচারীদের জন্য বাসা বানানো হয়েছে। কিন্তু অনেকে সেসব বাসায় থাকেন না। এ জন্য সরকারি টাকায় তৈরি বাসাগুলো অব্যবহৃত থাকে। নষ্ট হয়ে যায়।’

পরিকল্পনাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রী একনেক সভায় একটা নির্দেশনা দিয়েছেন, যাদের নামে বাসা বরাদ্দ হবে, বিশেষ করে নির্ধারিত বাসাগুলোতে তাদের থাকতেই হবে। যদি না থাকেন, তাহলে বাড়িভাড়া বাবদ যে ভাতা পান, তা পাবেন না।’

একনেকে ৩ হাজার ৩০৮ কোটি টাকা ব্যয়ে মোট ৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension