অর্থনীতি ও বাণিজ্যআন্তর্জাতিক

বিশ্ববাজারে ফের ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের দাম

এক বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামার পর বিশ্ববাজারে ফের ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের দাম। শুক্রবার (২৭ নভেম্বর) স্পট মার্কেটে মূল্যবান ধাতুটির দর ২ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৬৬৩ ডলার ৫২ সেন্টে দাঁড়িয়েছে।

এর আগে বুধবার যুক্তরাষ্ট্রে উচ্চ মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হয়। ফলে স্বর্ণের দাম কমে ২০২৫ সালের আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। তবে সেই ধাক্কা কাটিয়ে চলতি সপ্তাহে স্বর্ণের দর এখন পর্যন্ত প্রায় ৩ দশমিক ৬ শতাংশ বেড়েছে। উল্লেখ্য, বিশ্ববাজারে ২৮ দশমিক ৩৫ গ্রামে এক আউন্স স্বর্ণ লেনদেন হয়, যা ১১ দশমিক ৬৬৪ গ্রামের হিসাবে প্রায় ২ দশমিক ৪৩ ভরি।

ভিটি মার্কেটসের প্রধান কৌশল কর্মকর্তা রস ম্যাক্সওয়েল জানান, বাজার স্থিতিশীল হওয়ার চেষ্টা করলেও বিনিয়োগকারীরা এখনো সতর্ক। থ্যাংকসগিভিং ছুটি উপলক্ষে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার বন্ধ থাকায় প্রযুক্তি খাতের পতন ও সম্পদ বিক্রির চাপ সাময়িকভাবে থেমে ছিল, যা স্বর্ণের ওপর বিক্রির চাপ কমিয়েছে। তবে স্বর্ণের ঘুরে দাঁড়ানো নির্ভর করবে প্রকৃত সুদের হার, মার্কিন ডলার ও বিনিয়োগ প্রবাহের ওপর।

এদিকে, এআই উদ্বেগে বড় পতনের পর ছুটির আমেজে লেনদেন কম থাকায় মাসের শেষ দিকে এশিয়ার শেয়ারবাজারেও কিছুটা স্থিতিশীলতার আভাস মিলেছে।

সূত্র: রয়টার্স

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension