
মেজর (অব.) এনামুল হামিদের দোয়া এবং স্মরণ সভা আয়োজিত
আতাউল খান (রিপন) হলিউড থেকে: গত ২ নভেম্বর ২০২৫ রবিবার যথাযথ মর্যাদা স্রোধ্যা ও সম্মানের সঙ্গে অনুষ্ঠিত হলো মরহুম মেজর (অব.) এনামুল হামিদের দোয়া এবং স্মরণ সভা । অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এজ্ঞেলেস (বাফলা)। মরহুম এনামূল হামিদ বাফলার সাবেক প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি গত ই অক্টোবর ২০২৫ অসুস্থতা জনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যবৃন্দ এবং বাফলার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ সহ লস এঞ্জেলস ও পার্শ্ববর্তী এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ । সবাই তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ইসলামিক সেন্টার অফ সাউদার্ন ক্যালিফোরনিয়া, লস এঞ্জেলস, ক্যালিফোরনিয়া যুক্তরাষ্ট্র।
ছবি

















