কবিতাসাহিত্য

রক্ত ভেজা ঘুমন্ত বালিশ

তুহীন বিশ্বাস


সহজলভ্য তালিকায় সংরক্ষিত সতীত্ব
এটার দায়ভার স্বভাব কিংবা অভাবের;
অনিষ্টে উচ্ছ্বসিত বানর সুযোগ খোঁজে
সুগন্ধির অন্তরালে চিত্রনাট্যের অধ্যায়।

অদৃশ্য অস্পৃশ্য কালিমায় উত্তরাধিকার
সভ্যতার মানদণ্ডে ভুক্তভোগীর কর্মফল;
অনুশোচনার রক্তভেজা ঘুমন্ত বালিশ
তারপরও স্বেচ্ছায় পরাস্ত হই বারংবার।

মন্দের বাজারে শুদ্ধাচার বিক্রি হয় না
শুদ্ধ সমাজ বিনির্মানে সুশীলের পণ্ডশ্রম ;
তবুও চারিত্রিক সনদে শিষ্টাচারের ছাপ
দুর্ভাগ্যে দুর্ভাবনার স্থায়ী রেখা ভাগ্যচক্রে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension