
শাহজালাল সুজন
শৃগালের দল কামড়ে ধরে
পাতছে দন্ত ফাঁদ,
সবুজ মায়ের বুকটা চিরে
উনপাঁজুরে খাদ।
সম্ভ্রম হারায় কত মায়ের
রুধির ঝরা চোখ,
পাঁজর জুড়ে স্তব্ধ বাঁকে
চিত্তে ভরা শোক।
দংশিত আজ মনুষ্যত্বের
নীল ছোবলে কাত,
বিবেক অঙ্গ বিষ ফোঁড়াতে
যন্ত্রণায় পার রাত।
আবেগ আঁকে ছলাকলায়
বিবেক পুড়ে ছাই,
আলো আঁধার সন্ধিক্ষণে
আলোর চক্ষু নাই।
লাল সবুজে মায়ের আঁচল
হাজার ক্ষত প্রাণ,
ধর্ষিত এই জৌলুস বিবেক
নেই মহিমায় গান।



