
ভালোবেসে কাছে এসে চলে গেছো হায়,
আমার ব্যথায় পাখি কাঁদে বসন্ত বেলায়।
তুমি ছিলে একদিন আমার কবিতা
জ্বলছে এখন শূন্য বুকে কামনার চিতা;
এখন আমার রাত্রি কাটে শোকের অনলে
চোখে দেখি মরুভূমি সাগরের জলে।
ভালোবেসে কাছে এসে চলে গেছো হায়,
আমার ব্যথায় পাখি কাঁদে বসন্ত বেলায়।
প্রণয়ের বেহালায় বাজে না তো সুর
নির্জন ভাবি বসে আছো কতদূর;
মনে পড়ে তোমার চোখের মধুর চাহনি
আর কি আমার হবে দেখা চাঁদ মুখখানি।
ভালোবেসে কাছে এসে চলে গেছো হায়,
আমার ব্যথায় পাখি কাঁদে বসন্ত বেলায়।



