ভারত

স্বামীর হাত-পা বেঁধে গোপনাঙ্গে সিগারেটের ছেঁকা

স্বামীর ওপর নৃশংস অত্যাচার করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। যুবকের অভিযোগ,তাকে মাদক খাইয়ে হাত-পা বেঁধে গোপনাঙ্গে সিগারেটের ছেঁকা দিয়েছেন স্ত্রী। এ ঘটনায় ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের বিজনোরের।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম মেহের জাহান। তার স্বামী মানন জাইদির অভিযোগ করেছেন, বিয়ের পর থেকে প্রতিদিন তার ওপর অত্যাচার করছেন মেহের। বছর খানেক আগে তাদের বিয়ে হয়।

ভুক্তভোগী যুবক জানিয়েছেন, বিয়ের পর থেকে আলাদা থাকার জন্য তাকে চাপ দিচ্ছেন স্ত্রী। বাবা, মাকে ছেড়ে আলাদা সংসার করতে রাজি হননি যুবক। ফলে স্ত্রী তাকে মারধর করছেন বলে অভিযোগ।

তাদের প্রতিবেশীরাও জানিয়েছেন, এই দম্পতির মধ্যে সবসময় অশান্তি লেগে থাকে এবং স্ত্রী তার স্বামীকে মারধর করেন। এর আগেও স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন জাইদি।

অভিযোগ উঠেছে, কিছু দিন আগে দাম্পত্য কলহ চরমে উঠলে মেহের স্বামীর হাত এবং পা বেঁধে দেন। তারপর তাকে মারধর করতে শুরু করেন। এর আগে তিনি স্বামীকে মাদক খাইয়ে নিস্তেজ করে দিয়েছিলেন বলেও অভিযোগ।

ঘটনার সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে জমা দিয়েছেন অভিযোগকারী। তাতে দেখা গেছে, স্বামীর বুকের ওপর বসে তার গলা টিপে ধরার চেষ্টা করছেন অভিযুক্ত। তার বিরুদ্ধে খুনের চেষ্টা, অত্যাচার ও হেনস্থার মামলা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension