
স্যাড সংয়ের নয়া ডেফিনিশন নিয়ে হাজির ‘বাধাই হো’
রূপসী বাংলা বিনোদন ডেস্ক : মুক্তি পেল ‘বাধাই হো’র নতুন গান ‘নেইন না জোড়ি’৷ রোচাক কোহলি এবং নেহা কক্করের গাওয়া গানটি ইতিমধ্যেই সারা ফেলে দিয়েছে৷ ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন নীনা গুপ্ত, আয়ুষ্মান খুরানা, গজরাজ রাও, সানিয়া মালহোত্রা। ছবির চিত্রনাট্য অনুযায়ী, মা হতে চলেছেন নীনা গুপ্তা। বড়ো দুটি ছেলের মা সে। এমনকি বড়ো ছেলে আয়ুষ্মানের বিয়ের বয়স হয়ে গিয়েছে। আর সে কিনা প্রেগনেন্ট হয়ে বসলেন। নীনার শাশুড়ি এখনও জীবিত। পরিকল্পনাহীন ভাবে গর্ভবতী হয়ে পড়া, তাও আবার এই বয়সে, সমাজের কাছে অতি নিন্দনীয় বিষয় এটি। সেই কারণেই শাশুড়ির কাছে নীনা এবং তার স্বামী কৌশিককে উঠতে বসতে কথা শুনতে হয়।

বাদ যায়নি পাড়াপড়শিও। বাইরে বেরনো যেন দুর্বিসহ হয়ে উঠেছে কৌশিকের। ছেলে আয়ুষ্মানেরও বাড়ির বাইরে পা রাখতে গেলে দশবার ভাবতে হচ্ছে। তার গাড়ির পেছনে পোস্টার চিপকে দিচ্ছে কয়েকজন। পোস্টারে লেখা ‘বেবি অন বোর্ড’। তবে এ বিষয় যথেষ্ট সাপোর্টিভ আয়ুষ্মানের গার্লফ্রেন্ড। সানিয়া মালহোত্রা অভিনয় করেছেন এই চরিত্রে। আয়ুষ্মানের কাছে বিষয়টি লজ্জ্বাজনক হলেও সানিয়ার কাছে নয়। যদিও সানিয়ার মা আয়ুষ্মানের সঙ্গে সানিয়ার মেলামেশা করতে দিতে নারাজ।
ট্রেলারটি মুক্তি পেতেই সোশ্যাল মিডিয়ায় একটা বাজ্ ক্রিয়েট হয়েছে। মা হওয়ার আদর্শ বয়স কত? ২৮-২৯? কিন্তু খবরদার তার থেকে বেশি বয়সে গিয়ে মা হওয়ার প্ল্যান করবেন না। তাহলেই ঘোর বিপদ। অনেকেই বলে, ৩০ বছর বয়সের পর মা হলে নাকি নানা ধরণের সমস্যা দেখা দেয়।সেই সমস্যা মায়েরও হতে পারে, কিংবা সন্তানেরও হতে পারে। তাই সঠিক সময় কনসিভ করা উচিত।

অথচ পৃথিবীতে কতজনই তো আছে ৩০-৩৫ এর পরও মা হচ্ছেন। দিব্যি চলছে তাদের জীবন। কোনও কমপ্লিকেশনসই নেই। মা সহ সন্তান দু’জনেই একেবারে ফিট। এই ধরণের নানা চিন্তাভাবনায় খানিক বদল আনতেই তৈরি হয়েছে এই ছবি৷ যা মুক্তি পাবে ১৯ অক্টোবর৷ আয়ুষ্মান খুরানা মানেই ভিন্ন ধরণের স্ক্রিপ্ট। ‘ভিকি ডোনর’ এ স্পার্মডোনর থেকে শুরু করে অভিনব প্রজেক্টে কাজ করেন তিনি। সাধারণত এ লিস্টেড হিরোরা যে ধরণের স্ক্রিপ্ট বাছেন না সেই স্ক্রিপ্টকেই আয়ুষ্মানের মতো অভিনেতারা সাদরে আমন্ত্রণ জানান।



