যুক্তরাষ্ট্র

১৫ মাস আইস হেফাজতে থাকার পর মুক্তি পেলেন গ্রিন কার্ডধারী নারী

পুরোনো মামলায় আটক নিয়ে আদালতের প্রশ্ন; দুই মেয়ের কাছে ফিরলেও বহিষ্কারের শঙ্কা কাটেনি

শাহ্ জে. চৌধুরী:
যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) হেফাজতে ১৫ মাসেরও বেশি সময় আটক থাকার পর মুক্তি পেয়েছেন ইলিনয়ের রাউন্ড লেকের বাসিন্দা ৫৭ বছর বয়সী পোলিশ নাগরিক বিয়াটা সিমিওনকোভিচ। গত ১০ নভেম্বর মঙ্গলবার কেনটাকির একটি ডিটেনশন সেন্টার থেকে মুক্তি পেয়ে দুই মেয়ের কাছে ফিরে যান তিনি।

গত শুক্রবার এক অভিবাসন বিচারক ৭ হাজার ৫০০ ডলারের বন্ডে তাঁর মুক্তির নির্দেশ দেন। এর আগে এক ফেডারেল বিচারক তাঁর দীর্ঘমেয়াদি আটক নিয়ে প্রশ্ন তুলে বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া এভাবে আটক রাখা সাংবিধানিক অধিকারের পরিপন্থী।

২০০৫ ও ২০১১ সালের দুটি পুরোনো খুচরা পণ্য চুরির মামলাকে কেন্দ্র করে ২০২৫ সালের ২ আগস্ট তাঁকে আটক করা হয়। সে সময় তিনি মেয়ের বাড়ির পেছনের বাগানে কাজ করছিলেন। ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রে আসা বিয়াটা ২০০৩ সাল থেকে গ্রিন কার্ডধারী।

দীর্ঘদিন আটক থাকার পর তাঁর মুক্তির খবরে স্বস্তি প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। মেয়ে ক্লডিয়া জানান, মায়ের ফিরে আসায় পরিবারে স্বস্তি ফিরেছে। তবে আইনি লড়াই এখনো শেষ হয়নি।

কারণ, ২০২৫ সালের ৯ ডিসেম্বর জারি করা তাঁর বহিষ্কারাদেশ এখনো বহাল রয়েছে। ফলে মুক্তি পেলেও যুক্তরাষ্ট্রে তাঁর স্থায়ীভাবে থাকার ভবিষ্যৎ অনিশ্চিত।

ঘটনাটি যুক্তরাষ্ট্রে অভিবাসীদের দীর্ঘমেয়াদি আটক, জামিনের অধিকার এবং পুরোনো অপরাধের রেকর্ডের ভিত্তিতে বহিষ্কার প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension