
অমোঘ তোমার রূপের মাঝে
কিসের ইশারা?
ডাক দিয়ে যাই গভীর রাতে
দাওনি কেন সাড়া?
অচেনা সে অচিন পাখি
শুধুই অধরা,
খাঁচার ভীতর প্রাচীন সুরের
ছিল দোহারা।
পাখি-রে তুই উড়তে জানিস,
তাই দিইনি পাহারা।
গভীর আঁধার নিকষ কালো
রাতের আঁধার শেষে,
প্রদীপখানি নিভেছিল
ভোরের আলো পেয়ে।



