সাহিত্যকবিতা

অচেনা জলের গোলাকধাঁধা

জসীম উদ্দীন মুহম্মদ

​আকাশটা যেন আজ একটা উল্টানো নীল পিয়ানো
বৃষ্টির ফোঁটারাও চাবিতে আঙুল ছোঁয়াচ্ছে অবিরত
শহরের বিল্ডিংও স্পঞ্জের মত শুষে নিচ্ছে অন্ধকার
জানলার কাঁচ বেয়ে নেমে আসছে রূপোলী পারদ!

আমি হাত বাড়ালেই আঙুলগুলো লতাগুল্ম হয়ে যায়
নখের কোণ থেকে গজিয়ে ওঠে জলজ পদ্মফুল
​টেবিলের ওপর রাখা চায়ের কাপেও এখন সুনামি
ছোট্ট একটা জাহাজে ডুবছে তোমার চোখের মণি!

বাসগুলো মেঘের ওপর দিয়ে চলে যাচ্ছে দূর অতীতে
যাত্রীদের সবার পকেটে জমা শুকনো মেঘের গুঁড়ো
কেউ কাউকে চেনে না, এই অচেনা জলের গোলকধাঁধা
সবাই নিজ নিজ ছায়ায় অলৌকিক আশ্রয় খোঁজে!

অথচ ছায়ারা তো আগেই ভাসছে নীল জলের তোড়ে
মনে পড়ে, বর্ণমালার বাঁক? উড়ন্ত শালিকের ঝাঁক?
এখন কেবল সেইসব অদৃশ্য ক্যানভাসে উড়ে দাঁড়কাক!

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension