কবিতাসাহিত্য

অনন্তের পথে

আনজানা ডালিয়া


বিদায় বেলায় বলেছিলে হয়ত আর কখনও দেখা হবেনা
কেমন করে এমন আনাড়ি শব্দ বলতে পারলে
জীবন মৃত্যুর মাঝে ‘হয়ত’ বলে কোন শব্দ নেই
পথ চলতে যুদ্ধ করছি অবিরত
তার মাঝে টুক করে আমি চলে যাব
কিছু সময় বা কিছু দিন পর তুমি
সবাইকে যেতে হয় অনন্তের পথে—
জানি তো যেতে হবে, তবু মুখে বলতে হবে কেন?
এমন করে বলা মানে আমাকে থমকে দেয়া
অজানা বিষয়ের প্রতিশোধ নেয়া।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension