কবিতাসাহিত্য

অনিবার্য

হাফিজুর রহমান

বের করবে গায়ে লেগে থাকা ক্ষত চিহ্ন দেখে,
শত-শতাব্দীর পূর্বসূরীদের কুকীর্তির ইতিহাস;
ঘৃণাভরে থুথু ছিটাতে— পরবর্তী প্রজন্ম।
আজকের দাঁত-কেলানো অবিচারগুলো সেদিন,
উত্তরসূরিদের নিম্নগামী করাবে ভীষণ লজ্জায়।

ইতিহাস, বিকৃত হয়ে প্রতিষ্ঠিত হতে পারে না।
জ্যোতি ছড়িয়ে সূর্যের ন্যায় উদিত হয়ে একসময়,
উপেক্ষা করে রক্তচক্ষু, ভেঙে সকল বাধার প্রাচীর।
ক্ষমতার কর্তৃত্ব যতোটাই—  বিস্তৃত হোক না কেন
সত্যিটাকে নিশ্চিহ্ন করার, ততটা শক্তি নেই।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension