
কনক কুমার প্রামানিক
অনুশোচনার দহনে দিবারাত্রি পুড়ছে অন্তর
সমস্ত সত্ত্বা জুড়ে হাহাকার মাকড়সার জাল
শূন্য হৃদয়ের আর্তিগুলো মহাশূন্যে ভাসমান
বিচ্ছিন্ন ভ্রমগুলো দিবারাত্রি এসে একত্রিত হয়।
বাড়ন্ত কলঙ্কগুলো অমাবস্যার অমানিশায় আবদ্ধ
কষ্টের জারণ ক্ষতিকর বিক্রিয়াতে আজ পর্যবসিত
পান্ডদের আত্মীয়তার বন্ধন ভেসে যায় রক্ত বন্যায়
অনুতপ্ত ক্ষণে ক্ষণে মার্জনার পথ বিস্তর কন্টকময়।



