
এম এ জিন্নাহ
তোমার নয়ন মাঝে প্রণয়ে ডুবেছি
হে সখা প্রিয়তমা হে সদা বারেবারে,
ধরণীর পথ কূলে সতত খুঁজেছি
তোমারে বেঁধেছি প্রাণে জীবনের তরে ।
আমার এ আয়ুকাল যত আর রবে
ভালোবেসে যাব সদা তোমাকে অসীম ;
জনমে জনমে আমি খুন হবো তবে
দণ্ড যদি করো তুৃমি, মানি না সে ভীম।
তুমি প্রীতিময় প্রেমলতা, প্রেরণার খাম
হেসে হেসে অবিরত প্রেমে দিলে সুখ,
ভালোবেসে যাবে আমি শুধু অবিরাম
ভুলে যাব জমা রাখা আছে যত দুখ।
দিগন্তের সরু পথে যাই চলে যাই
একমুঠো প্রেম হাতে জনতার দলে ,
তুমি আছো নেশা জুড়ে যতটুকু চাই
শেষমেশ ডুবে যাই প্রণয়ের জলে।



