কবিতাসাহিত্য

অপাংক্তেয়

তুহীন বিশ্বাস


অস্পষ্ট পৃষ্ঠাগুলো বার্ধক্যে;
ওখানে তামাটে রঙে পরিত্যক্ত স্বপ্ন
নখের আঁচড়ের কালশিটে দাগ,
আর ছিন্নভিন্ন বস্ত্রে কিশোরী ঘ্রাণ।

কলঙ্কিত হয় সমাজের বিধিমালা;
সুগন্ধির আড়ালে সমাজপতির চরিত্র
হিংস্র পোষ্যবর্গ সুশীলের ছায়ায় নিমগ্ন,
অথচ, সেদিনের কিশোরীটি অপাংক্তেয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension