
বিপুল চন্দ্র রায়
বুকের বাম পাশে সযত্নে লুকিয়ে রেখেছি.
এক নির্জন পৃথিবী, সেখানেই তুমি থাকো।
তুমি কি জানো তোমাকে দেখি স্বপ্নে?
তোমাকে ভালোবাসি গোপনে গোপনে।
অপ্রকাশ্য এই ভালোবাসার কত যে স্তূপ,
জমিয়ে রেখেছি হৃদয়ের গোপন কূপে।
যেখানে দুঃখের এক অলিখিত বই লেখা হয়,
সেখানে নীরবে অশ্রুরা জমাট বেঁধে রয়।
বিরহের দীর্ঘশ্বাস যেন হয় কোনো গান,
জীবনবোধের এই অদ্ভুত খেলা করে মন।
প্রেম এক নীরব যন্ত্রণা বুকের মাঝে জ্বলে,
কত কথা বলা বাকি অশ্রু কেবল গলে।
কিছু সম্পর্ক অপূর্ণই থেকে যায়,
কিছু কথা অব্যক্ত মনেই রয়ে যায়।
কিছু ভালোবাসা অপ্রকাশ্যই থাকে,
তবুও স্বপ্ন আঁকি সঙ্গোপনে তোমাকে নিয়ে।
গোপনে ভালোবেসে একাই কাঁদি,
কষ্টের সুরগুলো কবিতার ছন্দে বাঁধি।
এভাবেই লেখা হয় এক অপ্রকাশ্য কাব্য,
অলিখিত এক ভালোবাসার অনন্য কাব্য।



