
হৃদয়ের ক্ষতটা শুকিয়ে গেছে।
তোমার প্রতি ভালোবাসা কর্পূরের মতো উড়ে গেছে
আজকাল তোমাকে আর মনে পড়ে না।
বেশ বুঝতে পারছি ,
তোমাকে ছাড়া থাকতে শিখে গেছি
কখনো ভালোবেসেছিলে তাও মনে পড়ে না
শেষ কবে কেঁদেছি ভুলেই গেছি
তোমার চলে যাওয়াটাও এখন ঝাপসা দেখি
এখন আর নিজেকে একা লাগে না
তবে যে অবিশ্বাসের বীজ এই হৃদয়ে রোপণ করে গেছো,
তা এখনো উপড়ে ফেলতে পারি নি
হৃদয়টা যেন এখন একটা শক্ত ভূমি।
জেনে রেখো,
সেখানে জন্ম নেয়া অবিশ্বাসের
আরেক নাম তুমি।



