
লুৎফুর রহমান চৌধুরী
অভিমান করে যদি কেউ চলে যায় বন্ধু
তাকে মায়ার সুঁতো দিয়ে বেঁধে রেখো না
কারণ সেই সুঁতো একদিন কাল হয়ে
দাঁড়াবে,
তোমার নিঃস্বার্থ ভালোবাসার সামনে
তখন তাকিয়ে থাকবে বোকার মত
মুখ থেকে কোন ভাষা বের হবে না
স্তব্ধ হয়ে যাবে কন্ঠস্বর!
ঝরে পড়বে চোখ থেকে অশ্রুজল।
অভিমান করে চলে যাওয়া পাষাণীকে
কখনো মধুর সুরে কাছে ডাকতে যেওনা
নতুবা বারবার তোমাকেই ভুলের মাশুল
গুনতে হবে,
মনে রেখো জীবন একটা লম্বা রশির মত
ভালো কিছুর অপেক্ষায় দাঁড়িয়ে থেকো
ভেঙে পড়লে হবে না,
হয়তো ভালো কিছু তোমার জন্য
ঘোমটা পড়ে দাঁড়িয়ে আছে
অজানা কোন এক শহরের অলিগলিতে।



