কবিতাসাহিত্য

এ অপেক্ষা কাহার?


সাবেরা হোসাইন

তোমার মার্জিত আবেগের উপত্যকায়
এ আমার গোধূলির স্বপ্নায়ন,
উৎস থেকে মোহনায় যেতে পারি
কিন্তু কেন যাব?
পথ যে আছে বাকি, চলতে পারি
কিন্তু চলা কেন?
অনন্ত সেই চলার পথের বাঁকে বাঁকে-
শরতের নরম রোদের আলোর বিচ্ছুরণ!

কখন কোথায় কীভাবে তোমায়
সব পেয়েছির দেশে,
ভিড়িয়ে নিয়ো পানশি তোমার
তাহারেই ভালোবেসে ।
না পাওয়ার বেদনা নেই
সে আমার তুমি-থাক ক্ষণকাল
যেয়ো না এখনি ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension