ভারত

অযোধ্যা মামলার তিন মধ্যস্থতাকারীকে চিনে নিন

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: অযোধ্যা মামলায় শুক্রবার সুপ্রিম কোর্ট মধ্যস্থতার নির্দেশ দিয়েছে। মধ্যস্থতাকারী হিসেবে থাকবেন তিনজন। তিনজনকে নিয়েই তৈরি হয়েছে এই বিশেষ প্যানেল। প্যানেলের মাথায় থাকবেন প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি কালিফুল্লা। এছাড়া থাকবেন শ্রী শ্রী রবিশঙ্কর ও শ্রীরাম পঞ্চু। কারা এই তিনজন চিনে নিন:

জাস্টিস এফএম কালিফুল্লা: বয়স ৬৮। বিচারপতি এম ফকির মহম্মদের ছেলে। ১৯৭৫-এর অগাস্টে কাজ শুরু করেন তিনি। শ্রমিক আইন নিয়ে কাজ করেন নিয়মিত। ২০০০ সালে তিনি মাদ্রাজ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে কাজ শুরু করেন। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে কাজ শুরু করেন ২০১২-র ২ এপ্রিল।

শ্রী শ্রী রবিশঙ্কর: বয়স ৬২। আধ্যাত্মিক গুরু হিসেবে তিনি যথেষ্ট জনপ্রিয়। হিংসামুক্তি আমাজ গড়ার বার্তা দেন তিনি। রাম মন্দিরের দুই পক্ষের কথোপকথনে আগেও অংশ নিয়েছেন।

শ্রীরাম পঞ্চু: বয়স ৬৯। তিনি মিডিয়শন চেম্বারসের প্রতিষ্ঠাতা। ২০০৫ সালে তিনি দেশে প্রথম মিডিয়েশন সেন্টার তৈরি করেন। ভারতের আইনি ব্যবস্থায় যার বড় ভূমিকা আছে। মধ্যস্থতা নিয়ে বইও লিখেছেন তিনি। দেশের একজন গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে তাঁকে চিহ্নিত করেছে শীর্ষ আদালত।

এই মধ্যস্থতার পুরো কাজটি হবে একেবারে গোপনে। সেখানে কোনও সংবাদমাধ্যমের প্রবেশের অনুমতি থাকবে না বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। ফইজাবাদে হবে সেই মধ্যস্থতার কাজ। চার সপ্তাহের মধ্যে আলোচনা শুরু করতে হয়ে ও আট সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension