
কোমল দাস
ক্রন্দন, কেন নিষ্প্রাণ নির্দয় অস্থির তোর মন?
কদ্দিন পাবি উন্মাদ সুখহীন জ্যৈষ্ঠের বর্ষণ?
তোর পথ ধেয়ে নিশ্চুপ মনটায় ডুব দেয় পদ্মায়,
নির্মম বেশে রূপ ধায় হাঁসফাঁস অস্থির তৃষ্ণায়।
অন্তিম দ্বারে মনটায় হরদম উন্মাদ গুঞ্জন
অস্থির ঘেরা অন্তর উৎসুক নির্জন ঝাউবন,
নিশ্চুপ ভরা উদ্বেগ দিন-রাত দ্বন্দ্বের চিন্তায়
ভঙ্গুর শত স্বপ্নের আনচান অন্তর রাস্তায়।
উত্তাল চোখে ছলছল নির্ঝর স্বপ্নের সম্ভার
দিনরাত মেতে ঝঞ্ঝায় উদ্ভট ধ্বংসের সংসার,
বুকটার বহু ফাল্গুন নির্বাক চৌচির চুরমার
ভাবনায় এসে অদ্ভুত বারবার অশ্রুর সম্ভার।



