কবিতাসাহিত্য

অসংগত

হাফিজুর রহমান


কখন ফিরবে পথিক সুপথে?
ভালো লাগে টাকার গন্ধ, ভোগ বিলাসী জীবন;
প্রমত্তের নারী, গাড়ি, ঐশ্বর্য, বাড়ি
নৈতিকতাকে চাপা দেয়ার দুর্দান্ত প্রভাব,
পরিবর্তন করে দিয়েছে, এ মানুষের ঠিকানা।

সুখের ধরণটা এখন অন্যরকম
খুশিতে হৃদয় হাসে না—
মানসিক শান্তির নেই— চৈতন্য!

চাতুরীর তোপে ঝাঁঝরা বিশ্বাস!
এই দুঃসময়ে কাতরানো মানবিকতার পরশ,
ভুলতে বসেছে অনিয়মতান্ত্রিক সমাজ।
কে কবে— কখন, ফিরবে সুপথে –
বিপথের মানুষ থেকে, নিরাপদ হতে পৃথিবী?

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension