
তুহীন বিশ্বাস
ভুলগুলো অঙ্কুরোদগমে নিষ্পেষিত নিঃশ্বাস;
হৃদ স্ফূরণ স্বাভাবিক প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন
জ্বলছে বিবেক ঝলসে গেছে যতসব আবেগ,
অস্তিত্ব পোড়া শহরে স্বপ্নগুলো নিরুদ্দেশ।
ছাই মেখে উল্লাসিত রক্তচোষার ভক্তরা;
কঙ্কাল ভাগে শেয়াল আর কুকুরের বন্ধুত্ব
করুণ চাহনিতে বিদগ্ধ পৃথিবীর জননী,
নষ্ট কষ্টে পরিত্যক্ত পরিত্যাজ্য মনুষ্যত্ব।



