প্রধান খবরযুক্তরাষ্ট্র

অ্যারিজোনায় বিমান দুর্ঘটনায় নিহত ৬

রূপসী বাংলা ডেস্ক:অ্যারিজোনা অঙ্গরাজ্যের গলফ কোর্সে একটি ছোট বিমান দুর্ঘটনায় ৬ জন মানুষ নিহত হয়েছে। সোমবার এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সিএনএন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, স্কটসডেল বিমানবন্দর থেকে উড়াল দেওয়ার কিছু সময় পরেই এটি স্কটসডেল চ্যাম্পিয়ন্স গলফ কোর্সের সামনে বিধ্বস্ত হয়।

স্থানীয় পুলিশ জানায়, স্থানীয় সময় রাত ৮ টা ৪৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনার ফলে বিমানটিতে আগুন লেগে যায়।

মার্কিন বিমান নিয়ন্ত্রণকারী সংস্থা ‘ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন’ থেকে জানানো হয়েছে, ‘দুর্ঘটনায় বিধ্বস্ত পাইপার পিএ-২৪ বিমানটির সকল যাত্রী মারা যায়। এই দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি।’ এই ঘটনায় আশেপাশের কোন ক্ষয়ক্ষতি হয়নি। দুর্ঘটনার কারণটি এখনও অজানা।মার্কিন জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড এই ঘটনার তদন্ত করছে। সুত্র : সিএনএন

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension