বিজ্ঞান ও প্রযুক্তি

আইফোনপ্রেমীদের জন্য দুঃসংবাদ

সেপ্টেম্বর মাস অ্যাপল ভক্তদের কাছে উৎসবের মাস হিসেবে পরিচিত। কারণ প্রতিবছরের এই মাসে নতুন আইফোন উন্মোচন করে থাকে অ্যাপল। ২০১২ সাল থেকে শুরু করে কখনওই এর ব্যতিক্রম ঘটে নি।

তবে আইফোনপ্রেমীদের জন্য দুঃসংবাদ হলো, এ বছর করোনাভাইরাসের কারণে ব্যতিক্রম ঘটবে বলেই মনে হচ্ছে। আইফোন নির্মাতা কোম্পানিটি ইতোমধ্যে নিশ্চিত করেছে, এ বছর নির্দিষ্ট সময়ের চেয়ে কয়েক সপ্তাহ পরে উন্মোচন করা হতে পারে নতুন আইফোন অর্থাৎ আইফোন ১২।

অ্যাপলের নতুন পণ্যের তথ্য আগেভাগে ফাঁসের জন্য বেশ পরিচিত জন প্রোসার। বৃহস্পতিবার (১৩ আগস্ট) টুইটারে তিনি জানান, অক্টোবর মাসের ১২ তারিখে ‘আইফোন ১২’ উন্মোচন করতে পারে অ্যাপল। আইফোনের আগে সেপ্টেম্বরের ৭ তারিখে অ্যাপল ওয়াচ ও আইপ্যাডের নতুন ভার্সনের ঘোষণা দিতে পারে কোম্পানিটি এবং তা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে।

এদিকে প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম দ্য নেক্সট ওয়েবের খবরে বলা হয়, অ্যাপল সাধারণত মঙ্গলবারে নতুন আইফোনের ঘোষণা দিয়ে থাকে। সেই হিসেবে ১২ অক্টোবর এর পরিবর্তে দিনটি ১৩ অক্টোবর হতে পারে।

জন প্রোসারের ফাঁস করা তথ্য সাধারণত ৮০ শতাংশ সঠিক হয়ে থাকে। তবে এ ব্যাপারটিও মনে রাখা প্রয়োজন যে, প্রোডাক্ট লঞ্চিংয়ের তারিখ নিয়ে এখন পর্যন্ত কোনো ভুল তথ্য দেওয়ার রেকর্ড নেই এই লিকস্টারের।

মহামারি করোনার কারণে এ বছর অনুষ্ঠান আয়োজন করে নতুন প্রোডাক্ট উন্মোচন করবে না অ্যাপল। আইফোন ১২ লঞ্চ হবে অনলাইনের মাধ্যমে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension