প্রধান খবরবাংলাদেশ

আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে: সেতুমন্ত্রী

রূপসী বাংলা ডেস্ক:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশকে এগিয়ে নিতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার গত নয় বছরে দেশের উন্নয়নে অনেক গঠনমূলক কাজ করেছে। আমরা এখন সমৃদ্ধির পথে রয়েছি। একটি সমৃদ্ধিশালী দেশ গঠনে এ ধারা অব্যাহত রাখতে হবে। তাই আগামী নির্বাচনেও নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখতে হবে।

শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের তৃণমূল পর্যায়ের বিভিন্ন গ্রামে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

গণসংযোগকালে ওবায়দুল কাদের নরসিংহপুর, হানিফ মিয়া বাজার, সৌদিয়া বাজার, জালিয়া পুকুর পাড় এলাকার তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে দেখা করেন। পরে বসুরহাট বাসস্ট্যান্ড এলাকাতেও গণসংযোগ করেন।

এসময় সেতুমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নিতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার গত নয় বছরে দেশের উন্নয়নে অনেক গঠনমূলক কাজ করেছে। আমরা এখন সমৃদ্ধির পথে রয়েছি। একটি সমৃদ্ধিশালী দেশ গঠনে এ ধারা অব্যাহত রাখতে হবে। তাই আগামী নির্বাচনেও নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখতে হবে।

গণসংযোগকালে মন্ত্রীর সঙ্গে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদলসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension