
আকাশ তুমি মধ্যরাতে জাগো?,
রোজ কি তুমি চাঁদের কথা ভাবো?
তার কথাতেই নিত্য বুঝি সন্ধ্যা নামে?
খেয়াল চিঠি সাজাও তুমি নীলচে খামে?
তার নাকি সব স্বপ্নবিলাস তোমায় বুকে
তুমিও নাকি তন্দ্রা হারা ভীষণ সুখে?
তাকে চোখের আড়াল যখন করে মেঘ
তোমার বুকে স্পন্দনও কি বাড়ায় গতিবেগ?
তার জন্যই জ্যোৎস্নাভেজো আবেগ স্রোতে?
কাব্য তোমার তাকেই ঘিরে রোজ প্রভাতে?
নিয়ম মাফিক তারই সাথে বার্তালাপ?
খোঁজ নিলেনা একটি তারা কোন অলখে
খসলো হঠাৎ পথ হারিয়ে দুর্বিপাকে
তোমার জন্য ভীষণ তারও মনখারাপ।



