
শাহানাজ পারভীন শিউলি
আমি তো এসেছি মুক্তির বারতায়
তোমাদের আনন্দলোকে,
রক্তে ভেজা মাটি কেন কাঁদে
ব্যথায় সজল চোখে।
আমি তো সহেছি বিজন ব্যথা
নিবিড় পীড়ন জ্বালা,
তোমরা দিয়েছো কন্ঠে আমায়
কষ্টের গাঁথা মালা।
ঝরে গেছে কত অশ্রু মেঘের
রক্তে ভেসেছে নদী,
পদ্মা,মেঘনা, যমুনা কেন
কাঁদে আজও নিরবধি।
ক্ষুধার কাতরতায় এখনও ভাসে
হাজারও অনাহারী মুখ,
পঞ্চাশে এসে তবুও কেন মায়ের
হাহাকার করে বুক।
তাহলে কী বৃথা? যুদ্ধ, স্বাধীন,
রক্ত ঝরা দিন?
মিছে ক্রন্দন, মিছে উৎসবে
থাক বিজয়ের ঋণ।



