ভারত

আগরতলা রেলস্টেশনে ৭ বাংলাদেশি নাগরিক আটক

ভারতের ত্রিপুরার। আগরতলা রেলস্টেশন থেকে ৭ বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ।

সীমান্ত এলাকায় বিএসএফ জওয়ানদের কঠোর নজরদারি চালানো সত্ত্বেও কিভাবে অনুপ্রবেশ ঘটে এনিয়ে জোর চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। শনিবার (২৩ মার্চ) কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়ে আগরতলা থেকে চেন্নাইয়ের উদ্দ‍েশ‍্যে রওনা হওয়ার চেষ্টা করছিল ৭ জন বাংলাদেশি। তাদের মধ‍্যে ২জন মহিলার ছদ্মবেশে রওয়ানা হয়েছিল। কিন্তু পুলিশের নিয়মিত তল্লাশির তাদের দেখে সন্দেহ হয়। তারপর তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তারা সীমান্ত ডিঙিয়ে এদিন ত্রিপুরায় প্রবেশ করেছে। তাদের সঙ্গে একটি ১০ মাসের একটি শিশু সন্তান ও রয়েছে। ধৃতদের নাম ইয়ামিন হাওলাদার (৪৪), মোহাম্মদ হোসেন (২০) শুকুর আলি হাওলাদার(১৯) ফারজেনা আক্তার (২০), রুমি বেগম (২১) এবং নয়ন হোসেন (২৫)। তাদের আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension