প্রধান খবরভারত

‘আচ্ছা তো হাম চলতে হ্যায়’, মন্ত্রীত্ব খুইয়ে অসন্তুষ্ট মানেকা

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ‘আচ্ছা তো হাম চলতে হ্যায়৷’ মন্ত্রীত্ব হারিয়ে বিখ্যাত এই গানের কলি গুণগুণ করছেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী মানেকা গান্ধী৷

বিগত পাঁচ বছর নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের দায়িত্বে ছিলেন মানেকা৷ ১৯শের লোকসভা ভোটে কেন্দ্র পাটলে লড়েছেন সুলতানপুর থেকে৷ লড়াই কঠিন হলেও সাফল্যের মুখ দেখেছেন৷ কিন্তু জয় হাসিল হলেও মন্ত্রীত্ব খোয়া গিয়েছে৷ আর তাতেই মেজাজ সপ্তমে গান্ধী পরিবারের ছোট বধূর৷ মুখে না বললেও তাঁর উত্তরেই তা স্পষ্ট৷

মানেকা পুত্র বরুণ জিতেছেন পিলভিট থেকে৷ আশা ছিল নিজে না হতে পারলেও বরুণকে এবার মন্ত্রী করা হবে৷ কিন্তু বিধি বাম৷ সে আশাতেও জল পড়েছে৷ মা-ছেলে উভয়ই এখন কেবল সাংসদ৷ ফলে তাতেই দলের প্রতি অভিমান হয়েছে মানেকার৷

কৃতজ্ঞতা জানাতে মানেকা গান্ধী তিন দিনের সফরে এখন সুলতানপুরে৷ ভোটারদের ধন্যবাদ দেওয়াপ সঙ্গেই বলছেন উন্নয়নের কথা৷ যা প্রতিশ্রুতি ছিল তা পূরণ করতেই তাঁর এই সফর বলে বলছেন সাংসদ৷ মানেকা গান্ধী বড় ব্যবধানে জয় পেয়েছেন সুলতানপুর থেকে৷

কিন্তু তবুও কেন তাঁর ঠাঁই হল না মোদী মন্ত্রিসভায়? ছেলেই বা কেন বাদ পড়লেন?
প্রশ্ন শুনেই চোয়াল শক্ত মানেকা গান্ধীর৷ এড়িয়ে যাওয়ার ঢঙেই জবাবে বললেন, ‘সুলতানপুরের মানুষ সব জানেন৷ তারাই উত্তর দিতে পারবেন৷’ বরুণের কথায় তাল কাটলো৷ কথার বদলে ধরলেন সুর৷ বললেন, ‘আচ্ছা তো হাম চলতে হ্যায়৷’

দেশজুড়ে মোদী ঝড়ে উড়ে গিয়েছে বিরোধীরা৷ মানুষের আস্থায় দ্বিতীয়বারের জন্য সরকার গঠন করেছেন নরেন্দ্র মোদী৷ অধিনায়ক হিসাবে বেছে নিয়েছেন নিজের পছন্দের মন্ত্রীদের৷ তালিকায় অমিত শাহ থেকে স্মৃতি ইরানিরা৷ বাদ গত মন্ত্রিসভার প্রচুর মুখ৷ তাদের মধ্যে অন্যতম মানেকা৷ তাঁর বদলে নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের দায়িত্বে এবার স্মৃতি ইরানি৷ তাহলে কী তাঁর কাজে সন্তুষ্ট নন প্রধানমন্ত্রী৷ তাই এই পদক্ষেপ? মানেকার উত্তরে যেন তারই ইঙ্গিত৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension