ভারত

নরেন্দ্র মোদী ও অমিত শাহ চুপ করে বসে থাকবেন না: চরম হুঁশিয়ারি আলুওয়ালিয়ার

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: রাজ্যজুড়ে গেরুয়া ঝড়। মাত্র ২২টি লোকসভা আসনে রাজ্যের শাসকদল তৃণমূলকে আটকে দিয়েছে বিজেপি। বাংলায় বিজেপির অভাবনীয় এই উত্থানে রীতিমত চিন্তার ভাঁজ পড়েছে তৃণমূল নেতৃত্বের কপালে। খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নাড়িয়ে দিয়েছে। আর তাই ফলপ্রকাশের দুদিন পর সাংবাদিক বৈঠকে মমতা জানান, সরকার নয়, বরং দলকেই বেশি সময় দেব। কিন্তু রাজ্য-রাজনীতিতে প্রেক্ষাপটের পরিবর্তন হতেই ক্রমশ বদলাচ্ছে রাজ্যের অবস্থা। ভোট পরবর্তী সন্ত্রাসে উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের সর্বত্র। বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হচ্ছে গ্রাম বাংলা।

যদিও এই পরিস্থিতির জন্যে রাজ্যের শাসকদল তৃণমূলকেই দুষেছেন বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। তিনি বলেন, লোকসভা ভোটের আগে থেকে রাজ্যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হয়েছে। বিজেপি কর্মীদের মারধর, ভয় দেখিয়েছে তৃণমূল। আর তা ভোট বাক্সে পড়েছে বলে মন্তব্য বর্ধমান-দুর্গাপুরের এই সাংসদের। তবে ভোটের ফল প্রকাশের পরে সন্ত্রাস আরও বেড়েছে বলেই স্বীকার করে নিয়েছেন তিনি। তবে দার্জিলিং লোকসভা কেন্দ্রের এই বিদায়ী এই সাংসদের দাবি, আগামিদিনে নরেন্দ্র মোদী ও অমিত শাহ চুপ করে বসে থাকবেন না। তবে বাংলায় এই সন্ত্রাস থামাতে তাঁরা কি ব্যবস্থা নেবে তা তিনি স্বীকার করেননি।

সুরিন্দর সিং আলুওয়ালিয়া আর দাবি, মানুষ হয়তো মূকদর্শক থাকবে। সংবিধান কিন্তু মূকদর্শক হয়ে থাকবে না । আর সংবিধানের রক্ষক হিসেবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মূকদর্শক হয়ে থাকবেন না । মোদীজি মূকদর্শক হয়ে থাকবেন না । “

এহেন মন্তব্যের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ শানিয়েছেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, ভোটপ্রচারে গিয়ে মমতা বারবার মোদীকে আক্রমণ করেছেন। তিনি বলেছিলেন পাথরে ভরা লাড্ডু মোদীজিকে দেওয়া হবে। তা খেয়ে নাকি তাঁর দাঁত ভেঙে যাবে । কিন্তু রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রীরই দাঁত ভেঙে দিয়েছে বলে তোপ দাগেন মোদী সরকারের প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension