
ফাগুন আসে যায় বয়স বাড়ে
একটা সংখ্যা শুধু ক্যালেন্ডারে ।
প্রকৃতির প্রেমে যেন ফাগের সুবাস,
তাই বসন্তের রং জাগে অন্তরে ।
যা কিছু অনুভূতি বিগত বসন্তের
ভেসে গেছে সব বানের জলে,
যেমন ঝরা পাতা খসে পড়ে প্রিয়
হেমন্ত শেষে কোন শীতের ভোরে।
আবার হলো লাল কৃষ্ণচূড়ার ডাল,
পেরিয়ে এল ঋতু পাঁচটি পারাবার
বিষণ্ণ নাগরিক ঘুম শেষে-
মাতল রং নিয়ে পুনর্বার।



