সাহিত্য

আজ পল্লীকবি জসীমউদ্‌দীনের ৪৩তম মৃত্যুবার্ষিকী

পল্লীকবি জসীমউদ্‌দীনের ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে সকালে শহরের গোবিন্দপুরে কবির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনাসভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

একুশে পদকপ্রাপ্ত এই কবি ১৯৭৬ সালের ১৪ মার্চ ৭৩ বছর বয়সে ঢাকায় মারা যান। ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে পৈতৃক বাড়ির আঙিনায় প্রিয় ডালিম গাছের নিচে কবিকে সমাহিত করা হয়।

১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামের মাতুলালয়ে জসীমউদ্‌দীন জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনে লেখা তাঁর ‘কবর’ কবিতাটি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হলে তিনি ব্যাপক পরিচিতি পান। ‘আসমানী’ তাঁর একটি বিখ্যাত কবিতা।

এ ছাড়া ‘মধুমালা’, ‘বেদের মেয়ে’, ‘সোজন বাদিয়ার ঘাট’, ‘নক্সী কাঁথার মাঠ’, ‘ঠাকুর বাড়ির আঙিনায়’, ‘সুচয়নী’ প্রভৃতি লেখায় গ্রামবাংলার মানুষের হাসি-কান্না ও আশা-আকাঙ্ক্ষার কথা উঠে এসেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension