প্রবাস

আটলান্টিক সিটিতে ধর্মসভা

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে ধর্মসভা আয়োজিত হয়েছে।

গত ২০ অক্টোবর পেনরোজ অ্যাভিনিউয়ের এক ভেনুতে ধর্মসভার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল গীতা পাঠ, হরিনাম সংকীর্তন, ভজন, ধর্মীয় সংগীত পরিবেশন ইত্যাদি। এশিয়ান আমেরিকান সোসাইটি অব আটলান্টিক সিটির উদ্যোগে এই ধর্মসভার আয়োজন করা হয়েছিল।

ধর্মসভায় আলোচকরা আরো বলেন, ভগবানকে লাভ করতে হলে চাই আপন চিত্তশুদ্ধি।ভগবান ভজনেই চিত্তশুদ্ধি হয়ে থাকে। চিত্তশুদ্ধি ব্যতীত কখনও ভগবৎ দর্শন হয় না।

আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, মনোজিৎ সাহা, সান্তনু সরকার, প্রভীন এন জে, বিনোদ ভেলোর প্রমুখ ধর্ম সভার বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension