প্রবাস

আটলান্টিক সিটি বিএএসজের উদ্যোগে কমিউনিটি বারবিকিউ পার্টি

আটলান্টিক সিটি প্রতিনিধি: বুধবার বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে আটলান্টিক সিটিতে ‘ কমিউনিটি বারবিকিউ পার্টির আয়োজন করা হয়। আটলান্টিক সিটির ফেয়ার মাউন্ট এভিনিউয়ের বাংলাদেশ কমিউনিটি সেন্টারে ওইদিন বিকেল থেকে রাত নয়টা পর্যন্ত চলা এ অনুষ্ঠানে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল সুহৃদ সমাবেশ, প্রার্থী পরিচিতি সভা ও বারবি কিউ পার্টি।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকার সঞ্চালনায় প্রার্থী পরিচিতি সভায় বক্তব্য রাখেন নিউ জার্সি রাজ্যের অ্যাসেম্বলিম্যান জন আরমাতো, অ্যাসেম্বলিম্যান ভিন্স ম্যাজিও, আটলান্টিক সিটি মেয়র মার্টি স্মল, কাউন্টি কমিশনার কারেন ফিৎজ প্যাট্রিক, কাউন্টি ডেমোক্র্যাটিক চেয়ারম্যান মাইক সুলেমান, কাউন্টি কমিশনার প্রার্থী জিলানি গেনডি, সিটি ডেমোক্র্যাটিক চেয়ারম্যান মিসেস চ্যাপম্যান, কাউন্সিলর মো: হোসাইন মোর্শেদ, কাউন্সিলর আনজুম জিয়া, মেয়র প্রার্থী জেমস হোয়াইটহেড, মেয়র প্রার্থী ড. দাউদ পানাহ, সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক প্রমুখ।

অনুষ্ঠানে আগামী দুই নভেম্বর অনুষ্ঠিতব্য নিউ জার্সি ও স্থানীয় নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থীসহ অন্যান্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং ‘বি কলাম’ এ ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহবান জানানো হয়।

অনুষ্ঠানে আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, ভিয়েতনামী কমিউনিটির সভাপতি ডেভিড এন গুয়েন, ডোমিনিকান কমিউনিটির সভাপতি লুইস রডরিগেজ, পাকিস্তানি কমিউনিটি ব্যক্তিত্ব আমীর কাশ্মিরি সহ বিভিন্ন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ যোগ দেন।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক, সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension