
আটলান্টিক সিটিতে “বাংলাদেশ মেলা” যেন এক খণ্ড বাংলাদেশ
সুব্রত চৌধুরি:বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা নতুন ভূখণ্ডের মতো আটলানটিক মহাসাগর বিধৌত আটলান্টিক সিটির বুকে যেন গত ষোল জুলাই , মংগলবার জেগে উঠেছিল একখণ্ড মিনি বাংলাদেশ। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির সেন্ড ক্যাসল স্টেডিয়াম এর সন্মুখস্থ সুবিশাল প্রান্তরে অনুষ্ঠিত হলো “বাংলাদেশ মেলা – ২০১৯” । মেলার হরেক আয়োজনের মধ্যে ছিল দেশীয় দ্রব্য সামগ্রীর বিকিকিনি, দেশীয় খাবারের স্টল, রেফেল ড্র,সাংস্কৃতিক অনুষ্ঠান।’বাংলাদেশ মেলা’র মূল আকর্ষণ ছিল বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল “মাইলস” এর মনোজ্ঞ সংগীত পরিবেশনা।
“বাংলাদেশ মেলা”য় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউজারসি রাজ্যের সিনেটর ক্রিস ব্রাউন, এসেম্বলীম্যান ভিন্স ম্যাজিও ,আটলান্টিক কাউনটির নির্বাহী ডেনিস লেভিনসন, আটলান্টিক কাউনটির শেরিফ এরিখ শেফলার, লোকাল ৫৪ সভাপতি বব মেকডেভিড সহ আসন্ন নির্বাচনে অংশগ্রহনকারী মূলধারার রাজনৈতিক নেতৃবৃন্দ ও পদস্থ কর্মকর্তারা । বাংলাদেশ মেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হায়দার আলী। বিকেল থেকেই প্রবাসী বাংলাদেশিরা মেলায় সমবেত হতে থাকে।বিশেষ করে যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা শিশু- কিশোরদের অংশগ্রহন ছিল উল্লেখযোগ্য, বাংলাদেশের জাতীয় পতাকা হাতে, কপালে জাতীয় পতাকার ব্যান্ড বেঁধে, জাতীয় পতাকার রংয়ের পোশাক পরে তারা মেলায় যোগ দেয়।তাদের উৎসাহ, উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সারাক্ষণ নেচে-গেয়ে তারা মেলা প্রান্তরকে মুখরিত করে রাখে।সময়ের সাথে পাল্লা দিয়ে হাজার হাজার প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে এক সময় মেলা প্রাঙ্গণ জনারণ্যে পরিনত হয়।
বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে বিকেল সাড়ে ছয়টায় তাসমিয়া হক কর্তৃক বেহালায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের পর বেলুন উড়িয়ে ‘বাংলাদেশ মেলা’র শুভ উদ্বোধন করা হয় ।এসময় বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক,সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক নুরুন্নবী চৌধুরি শামীম,বালাদেশ মেলার আহবায়ক কে এম দিদারুল আলম(দুলাল),সদস্য সচিব মোঃ জাকিরুল ইসলাম খোকা, নাসিরউদদীন শিকদার,কাজী লিটন, মোঃ গিয়াসউদ্দিন , শাহনূর নান্না ,সাখাওয়াত হোসেন,মোঃ আইয়ুব, শাহরিয়ার সহ বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মেলায় বিভিন্ন পর্যায়ে বক্তব্য রাখেন কে এম দিদারুল আলম, মোঃ জাকিরুল ইসলাম খোকা, জহিরুল ইসলাম বাবুল,নুরুন্নবি চৌধুরী শামীম ,আব্দুর রফিক, সাখাওয়াত হোসেন,কাজী লিটন প্রমুখ। এছাড়া সাংবাদিক মোঃ শাহীন ,সাংবাদিক সুব্রত চৌধুরী, চতুর্থ ওয়ার্ড থেকে কাউনসিলর প্রার্থী মোঃ হোসাইন মোরশেদ,ফ্রি হোল্ডার প্রার্থী সুমন মজুমদার শুভেচ্ছা বক্তব্য রাখেন।এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন ষষ্ঠ ওয়ার্ড থেকে কাউনসিলর প্রার্থী সোহেল আহমদ, পঞ্চম ওয়ার্ড থেকে কাউনসিলর প্রার্থী জিয়া আনজুম।
বাংলাদেশ মেলায় বিভিন্ন স্টলে দেশীয় পণ্য ও খাবারের স্টলগুলোতে বিকিকিনি ছিল লক্ষ্যণীয় ।বাংলাদেশ মেলার অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রবাসের জনপ্রিয় উপস্থাপক এ বুলবুল হাসান।মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী রোজী কবির, তানভীর শাহীন, শম্পা জামান,নাহিদ ও রেপার শাহ । তারা বিভিন্ন ধরনের গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন।।এরপর মঞ্চে আসে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল “মাইলস”। মাইলস এর ভোকাল হামিন তাদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করে শ্রোতাদের বিমোহিত করে রাখে। বাংলাদেশ মেলায় উপস্থিত হাজার হাজার শ্রোতা শিল্পীদের গানের সাথে নেচে-গেয়ে আনন্দ উপভোগ করেন।
বাংলাদেশ মেলায় স্নিগ্ধা দাশের কোরিওগ্রাফিতে সমবেত নৃত্য পরিবেশন করে শিবা,শান্তনু,মিথুন ও দর্শন ।বাংলাদেশ মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে কাজী লিটনের পরিচালনায় ডিসপ্লেতে অংশ নেয় লামিসা,জারিফ,আনিকা,সুবাইতা,তা



