প্রবাস

আটলান্টিক সিটিতে বিএএসজের ফুড ব্যাংক

আটলান্টিক সিটি প্রতিনিধি: নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে ফুড ব্যাংকের এর আয়োজন করা হয়।

গত বৃহস্পতিবার (৭ মার্চ) বাংলাদেশ কমিউনিটি সেন্টারে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফুড ব্যাংকের কার্যক্রম চলে।

ফুড ব্যাংক’ কার্যক্রম এর আওতায় তাজা শাক সবজি, ফলমূল, টিনজাত খাবার সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিভিন্ন কমিউনিটির মানুষ এই ফুড ব্যাংক কার্যক্রমে অংশ নেয়।এই কার্যক্রমে সহায়তা করে ‘কমিউনিটি ফুড ব্যাংক অব নিউজার্সি’।

কমিউনিটি ব্যক্তিত্ব মো. আইয়ুব, বেলাল হোসেন ,আমিন খান, আফিয়া নাসরিন, আবদুল জব্বার প্রমুখের সার্বিক সহযোগিতায় ফুড ব্যাংকের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension