প্রবাস

আটলান্টিক সিটিতে বিএএসজে-এর ফুড ব্যাংক কার্যক্রম

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: গত ৪ আগষ্ট আটলান্টিক সিটির ফেয়ারমাউণ্ট এভিনিউয়ে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে ‘ফুড ব্যাংক’ এর আয়োজন করা হয়।

বাংলাদেশ কমিউনিটি সেন্টারে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফুড ব্যাংকের কার্যক্রম চলে। কার্যক্রমের আওতায় তাজা শাকসবজি, ফল, টিনজাত খাবার, দুধসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বর্তমান দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে এই কার্যক্রম কমিউনিটিতে প্রশংসা পেয়েছে।

আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির লোকজন ফুড ব্যাংক কার্যক্রমে অংশ নেয়। কমিউনিটি ফুড ব্যাংক অব নিউ জার্সি এ কার্যক্রমে সহায়তা করে। বিএএসজের ফুড ব্যাংক কার্যক্রমের সংবাদ গত ৫ আগস্ট নিউ জার্সির‘দ্য প্রেস অব আটলান্টিক সিটি’ গুরুত্ব দিয়ে প্রকাশ করে।

উল্লেখ্য, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির মহতী কার্যক্রমের অংশ হিসাবে নিয়মিত এই ‘ফুড ব্যাংক’ এর আয়োজন করা হয়। কার্যক্রম সফল করায় বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক, সভাপতি মো. জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো. জাকিরুল ইসলাম সংশিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension