প্রবাস

আটলান্টিক সিটিতে ‘শীতকালীন ওয়ান্ডার ল্যান্ড হলিডে প্যারেড

আটলান্টিক সিটি প্রতিনিধি: সারা আমেরিকা জুড়ে এখন উৎসবের আমেজ, চারদিকে সাজ সাজ রব। বাড়িঘর, রাস্তাঘাট, শপিং মল, পার্কে বাহারি সাজ আর আলোকসজ্জায় সেজেছে আটলান্টিক সিটি।

গত ১১ ডিসেম্বর, শনিবার অনুষ্ঠিত হলো শীতকালীন ওয়ান্ডার ল্যান্ড হলিডে প্যারেড। ওইদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ‘হলিডে প্যারেড’ অনুষ্ঠিত হয়। আটলান্টিক সিটির পপ লয়েড স্টেডিয়াম থেকে এই প্যারেড শুরু হয় এবং সেন্টার সিটি পার্কে এসে শেষ হয়।

এই প্যারেডে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি, হিসপ্যানিক এসোসিয়েশন অব সাউথ জারসি, আটলান্টিক সিটির পুলিশ বিভাগ, ফায়ার সার্ভিস, এসি ডলফিন, লা কাসা ডমিনিকা, এসি পাল, এসি বয়েজ এন্ড গার্লস ক্লাবসহ
৪৯টি সংগঠন অংশগ্রহণ করে।

হলিডে প্যারেডে অংশগ্রহণকারীরা বাদ্যের তালে তালে নেচে গেয়ে, শারীরিক কসরত প্রদর্শন করে সবাইকে মাতিয়ে রাখে। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে উৎসুক জনতা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে উল্লাস ও হর্ষধ্বনির মাধ্যেমে হলিডে প্যারেডে অংশগ্রহণকারীদের স্বাগত জানায় ও অভিনন্দিত করে।

আটলান্টিক সিটিতে করোনাকালীন সময়ে ‘শীতকালীন ওয়ান্ডারল্যান্ড হলিডে প্যারেড’ বেশ সাড়া ফেলেছিল।আটলান্টিক সিটির অধিবাসীদের উৎসবের আমেজে তা নতুন মাত্রা যোগ করেছিল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension