প্রবাস

আটলান্টিক সিটিতে সাড়ম্বরে জন্মাষ্টমী উদযাপিত

রূপসী বাংলা ডেস্ক: আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরি- মহাবতার শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ‘শুভ জন্মাষ্টমী’ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় আড়ম্বর-আনুষ্ঠানিকতায় যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে গত দুই ও তিন সেপ্টেম্বর,রবিবার ও সোমবার উদযাপিত হয়েছে। সনাতন ধর্মের প্রবক্তা ও প্রাণপুরুষ মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী।

দ্বাপর যুগের শেষ দিকে এই মহাপূণ্য তিথিতে মথুয়া নগরীতে অত্যাচারী রাজা কংসের কারাগারে বন্দী দেবকী ও বাসুদেবের বেদনাহত কোল জুড়ে জন্ম নিয়েছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ।সনাতন ধর্মমতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন।মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের বানী সমগ্র বিশ্বকে আলোড়িত করছে হাজার হাজার বছর ধরে।

আটলান্টিক সিটির ফ্লোরিডা এভেনিউর শ্রী শ্রী গীতা সংঘের নিজস্ব প্রাঙ্গণে অনুষ্ঠিত জন্মাষ্টমী উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল অধিবাস, দিনব্যাপী মঙ্গলাচারন, নাম কীর্তন, গীতা পাঠ, কৃষ্ণ পূজা, পদাবলী কীর্তন, ধর্মীয় সংগীত পরিবেশন। এসব আয়োজনে গীতা সংঘের সদস্য-সদস্যরা অংশ নেন । বিপুল সংখ্যক প্রবাসী সনাতনী হিন্দু সম্প্রদায় এই জন্মাষ্টমী উৎসবে যোগ দেন।তাদের সবার মাঝে মহাপ্রসাদ বিতরন করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension